বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

গৌরনদীত নদী ভাঙ্গনের আতংকে অর্ধশত পরিবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের অর্ধশত পরিবার ঘর হারানোর আতংকে রয়েছে।

নদী পাড়ের একাধিক বাসিন্দারা জানান, গত কয়েক মাস যাবত আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর লঞ্চঘাটসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে তারা আতংকে রাত্রি যাপন করছেন। নদীর ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রত্তন বেপারী জানান, আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে ইতিমধ্যে মিয়ারচর এলাকার অনেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে নদীপাড়ের অর্ধশত পরিবার ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছে। আগামী বর্ষা মৌসুমে এ ভাঙ্গন আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা জানান, নদী ভাঙ্গনের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে উধৃতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।