বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আটোয়ারীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুবদলের পক্ষ থেকে উপজেলার পাঁচ শতাধীক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল। উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান মানিক এর সঞ্চালনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সদস্য সচিব ও তোড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কুদরত-ই-খুদা, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ। সভায় বক্তারা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহবান জানান। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।