বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর ঘর উপহার  পেতে যাচ্ছেন রংপুরের গংগাচড়া উপজেলার আরও ১৫০ ভূমিহীন পরিবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেতে যাচ্ছেন রংপুরের গংগাচড়া উপজেলার আরও ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে উপজেলাঁর ১৫০ পরিবারকে মোট ২.৭৯.৫০০ টাকা ব্যয়ে সরকারি খাস ২শতাংশ জমিসহ সেমি পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে উপজেলার লক্ষীটারী ও আলমবিদিতর  এলাকাতেও গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের এ নির্মাণ কাজ। গংগাচড়ার আলমবিদিতর ও লক্ষীটারি ইউনিয়নে দ্রুত গতিতে চলছে সমানতালে।

লক্ষীটারি ইউনিয়নের  এলাকার সুজন মিয়া ও সাইফুল ইসলাম জানান,
পাকা মেঝে ও দেয়াল ঘেরা টিনশেড একটি লম্বা ঘরে খুব ভাল ভাবেই বাস করতে পারে ছোট একটি পরিবার। আমাদের কোনও জমিজমা ও আশ্রয় ছিলো না, আমরা দূর্বিসহ জীবনযাপন করেছিলাম এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আমরা খুশি।পরিবারকে নিয়ে আনন্দে সুখে-শান্তিতে থাকতে পারবো।

সরেজমিনে দেখা যায়, ভালো মানের ইট খোয়া নানান
নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঘর গুলো।
এ লক্ষিটারী   ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন: এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করছেন। প্রশাসন নিয়মিত কাজের তদারকি করছেন। আমার ইউনিযনে প্রকল্পটি হচ্ছে সেহেতু আমিও স্ব উদ্যোগে কাজের নিয়মিত দেখাশোনা করছি।

গংগাচড়া  উপজেলা নির্বাহী অফিসার নাহিদ  তামান্না  বলেন , সুন্দরভাবে নির্মাণ কাজ নিয়মিত চলছে । ঘর নির্মাণে নিন্মমানের নির্মাণসামগ্রী দেয়ার কোন সুযোগ নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।