বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী হাসপাতালে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করা হযেছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি ফলক উম্মোচনের মাধ্যমে অপরেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালের সাফল্য ও গুরুত্বপুর্ণ সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশংসা করেন এবং জনবল সংকট, এক্স-রে মেশিন অচলের বিষয় সহ সকল সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবগত করাবেন মর্মে আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন, এডিবি’র টিম লিডার ডা. মওলা বক্স চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, এসআইএমও ডা. সিফাত জাহান, গাইনী কনসালটেন্ট ডা. নাহিদ সিদ্দিকা, এ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. শামসুল হুদা, হাসপাতালের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।