বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে দৈনিক যুগান্তরের দুই যুগ পুর্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় দৈনিক যুগান্তরের দুই যুগ পুর্তির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রব এর সভাপতিত্বে আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় আলোচনা সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সরদার হরুন রানা, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, এসআই আলী হোসেন। পরে অতিথিরা পত্রিকার দুই যুগ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। আলোচনা সভায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।