টাঙ্গাইলের গোপালপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে (৩১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক এ দণ্ডাদেশ দেন। এর আগে দুপুরে পৌর শহরের জলধারা আবাসিক এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন দক্ষিণ গোপালপুর সমিন্দ্র রক্ষিতের ছেলে শিশির রক্ষিত (৪৪), জলিলের ছেলে জহিরুল ইসলাম (৪০), লাল মিয়ার ছেলে কবির হোসেন (২৬), জলিল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪০), পোড়াবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাবুল মিয়া (৩০), উত্তর গোপালপুর তোফাজ্জলের ছেলে রাসেল রানা (২৪), আরফান আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০), চানুর ছেলে মামুন (৩৫), ইসমাইলের ছেলে নজরুল ইসলাম (৫৫), সুন্দর গ্রামের আকবরের ছেলে বিপ্লব (৩০), ঘাটালের আঃ করিমের ছেলে সাঈদ (৪৬)।
থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, অভিযুক্তদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা মাদক সেবক ও বিক্রির সাথে জড়িত ছিল। মাদক নির্মূলে গোপালপুর থানা পুলিশ সদা তৎপর।