বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সাবেক মন্ত্রী তারানা হালিমের পথসভা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিমের পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিন ব্যাপী উপজেলার ভাদ্রা সদর ও ধুবড়িয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে এ পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ভাদ্রা, সহবতপুর ও ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পথসভা শেষে ধুবরিয়া গ্রামে নিজ বাড়িতে দাদীর কবর জিয়ারত শেষে গ্রামবাসির সাথে উঠান বৈঠক করেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বলরামপুর বাদেকাকনা ডিজিটাল বাজারে ধুবড়িয়া ইউনিয়নের পশ্চিম এলাকাবাসী গণসংবর্ধনা দেন সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিমকে। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধুবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি, উপজেলা মৎসজীবী লীগের সদস্য সচিব মো. কবীর হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী লেখক ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম বলেন, নেত্রীর নির্দেশে তৃনমূল আওয়ামী লীগ কে সুসংগঠিত করার জন্যই মাঠে কাজ করছি। আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, যে কোন মন্দা মোকাবেলা করার জন্য বর্তমান সরকার সব সময় প্রস্তুত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।