বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বুধবার বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের পর কেক কাটা হয়। যুগান্তর স্বজন সমাবেশ, অভয়নগর উপজেলা শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে এবং যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি’র প্রতিনিধি এসআই মো. রিয়াজ হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা সুনীল কুমার দাস, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স,কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দফতর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য জাকির হোসেন হৃদয়, স্বজন বিএম আবদুস সালাম, মোফ্ফাজ্জল হোসেন, এসএম রেজাউল ইসলাম, হৃদয় মল্লিক, আবদুল্রাহ আল মামুন, মো. শাওন, নওয়াপাড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য ডিআর আনিস, রকিবুল ইসলাম রুবেল, তাওহিদ হাসান উসামা, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, মো. কামাল হোসেন, শফিকুল ইসলাম পিকুল  প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী। শেষে যুগান্তর দুই যুগে পদার্পন করায় অতিথিরা কেক কাটেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।