বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বর্ণিল আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে নবীন বরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
বর্ণিল আয়োজনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করেছে যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়। বুধবার (১ ফেব্রæয়ারি) দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যমে নবীনদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় কলেজ প্রাঙ্গন। সকাল সাড়ে ১০ টায় কলেজ চত্বরের মঞ্চে শিক্ষক পরিচিত, আলোচনা সভা, নবীনদের ফুল দিয়ে বরণের আয়োজন করা হয়। অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে সাহারা খাতুন, আনজাম মাহমুদ, তাসনোভা বিনতে আসাদ, জারিন তাসনিম, পুরাতন শিক্ষার্থী তানুশ্রী বিশ্বাস ও জোবায়ের মোল্যা বক্তব্য রাখে। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিকালে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।