বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার উপজেলা পরিষদ চত্বরের ভিতর থেকে   লোহা চুরি! গ্রেফতার ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরের ভিতর থেকে দিনের বেলায়  লোহার জয়েস্ট বিন বৈদ্যুতিক  স্টিক লাইট খুটি চুরি! গ্রেফতার ১জন।
এ বিষয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে অফিস সহায়ক বাখরপুর গ্রামের আয়েসউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে  সাপাহার থানায় ৩৭৯/৪১১ ধারায় একটি রেগুলার মামলা করেছে।
মামলার বিবরণ অনুযায়ী জানাজায়, গতকাল মঙ্গলবার বিকেল বেলা সাপাহার উপজেলার পরিষদ কম্পাউন্ড(চত্বর )এর ভিতর থেকে দিনের বেলায় ৬ টি লোহার জয়েস্ট বিন ৫টি বৈদ্যুতিক লোহার স্টিক লাইট খুটি যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। অভিযোগের পর থানা পুলিশ সাপাহার আমডাঙ্গা গ্রামের আইজুদ্দিন এর ছেলে লিটন (৩১) কে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিরা হলেন করলডাঙ্গা গ্রামের বাবলু রহমানের ছেলে নূরে আলম পিংকি (২৮), জয়পুর মাস্টার পাড়া গ্রামের মোকলেসুর রহমানের ছেলে মনিরুজ্জামান সমাপন (৩৩), বাহাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন আনু সহ চুরির সাথে আরো ৩/৪ জন জড়িত আছে।
এ বিষয়ে সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং ডিউটি অফিসার এসআই রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছে বাদির দেওয়া তথ্যমতে মালামাল উদ্ধার ও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যান্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।