বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কৃষি বিভাগের ঝটিকা অভিযান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক ঝটিকা অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বালাই নাশক ও নকল সার জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুনের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদ্বয় যথাক্রমে মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগের একটি টিম ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ‘আপন বীজ ভান্ডার’ এর স্বত্বাধিকারী মোঃ আনিছুর রহমান (লেবু)’র ব্যবসা প্রতিষ্ঠান হতে ইস্পাহানী, এগ্রো কোম্পানীর বালাই নাশক কে-মাইট ৪ বোতল, সোক্রপ সাইন্স কোম্পানীর বালাই নাশক এক্টিভ পাওয়ার ৮ বোতল, পারটেক্স কোম্পানীর এগ্রোডিয়ন ১৯ প্যাকেট, ব্যাবিলন এগ্রি সাইন্স লিঃ সেস্জিম ১ প্যাকেট, ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ ব্যবসা প্রতিষ্ঠান হতে নকল সাপোর্ট জীপসাম ১০০ কেজি, সবলী জীপসাম ৪০০ কেজি এবং হাসান আলী নামক ব্যবসায়ীর নিকট হতে ৮ কেজি রংধনু জিংক (মনো) জব্দ করা হয়। পরে জব্দকৃত সার ও বালাই নাশক আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন ফাঁকা মাঠে প্রকাশ্য জনসম্মুখে বিনষ্ট করা হয়। এসময় উপ-সহকারী উদিভদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মকসেদ আলী, সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ , উৎসুক জনতা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।