বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রায়গঞ্জে আড়াই কিলোমিটার সড়কে যাতায়াতের চরম ভোগান্তি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাঁতী থেকে গ্রামাপাঙ্গাসী বাজার পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার আন্চলিক জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় ৪ থেকে ৫ গ্রামের ১৭ থেকে ১৮ হাজার মানুষ পড়েছে চরম বিরম্ভনায়। সড়কটিতে শুধু ইট থাকার কারনে কোনো যানবাহন চলাচল করতে পারে না। একটু বৃস্টি হলেই সড়কের বিভিন্ন জায়গায় গর্তে পানি জমে থাকে। ফলে কোনো যানবাহন আসতে চায় না এ সড়কে। জনগুরুত্বপূর্ণ সড়কটিতে বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশা-যাওয়ার কস্টের শেষ থাকে না। সড়কটিতে ইট বিজানো থাকায় খটখটির মধ্যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। অত্রাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যাতায়াতের জন্য ভ্যানে খাদ্য শস্য নিয়ে যেতে কয়েকগুন বেশি ব্যয় হয়। আর বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের কস্টের শেষ থাকে না। এ ব্যাপারে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বেল্লাল খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন পাকা করন হচ্ছে না এ সম্পর্কে আমার কোনো ধারনা নেই। তবে সড়কটি কিভাবে পাকা করা যায়, বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নুর সাথে আলোচনা করা হবে। এদিকে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়কটি আসলেই একটা গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি পাকা করা খুবই দরকার। এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।