বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় জুহান (৩৫) নামে এক  মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত  হয়েছে। (৩১ জানুয়ারি)  মঙ্গলবার বিকাল তিনটার দিকে  উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের মধুপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের  হাটশিরা বাজার সংলগ্ন মল্লিকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জুহান ময়মনসিংহ সদর উপজেলার পুলিশ লাইন কাশর মহল্লার মৃত রহমত আলীর পুত্র।স্থানীয়রা জানান, রাস্তার উপর একটি মৃত দেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এবিষয়ে, নান্দাইল মডেল থানার এস আই আঃ কাদির জানান,জুহান মোটরসাইকেল চালিয়ে মধুপুর বাজারের দিকে যাচ্ছিল। অপর দিকে একটি ট্রাক বিপরীত দিক থেকে দেওয়ানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকেটি মোটরসাইকেলকে চাপা দিলে এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক চালক নূরুল ইসলামকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।