বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট জরিমানা ৭ হাজার ৩০০

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে নাগরপুর সদর বেবি স্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটনসহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রোশন বিহীনসহ অবৈধ ভাবে গাড়ি পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় মোট ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান  নিয়মিত পরিচালনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।