বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর প্রতিভাবান লুকাস দাস বাঁচার জন্য আকুতি করছে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রতিভাবান লুকাস দাস (৪৬) হেপাটাইটিস বি ভাইরাস সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। লুকাস দাস (৪৬) উপজেলার কালিকাপুর ( খৃস্টানপাড়া) গ্রামের মৃত গজেন্দ্র নাথ দাসের পুত্র। তিনি অল্প শিক্ষিত হলেও মেধা রয়েছে তী²। তিনি কবিতা ও গল্প লিখতে পারেন। তিনি নিজ হাতে বেত ও বাঁশের তৈরী সোফা সেট সহ বিভিন্ন আসবাবপত্র এবং কাঠে খোঁদাই করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজি নজরুল ইসলাম , রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন প্রতিকৃতি তৈরী করে বিক্রি করতেন। তিনি একজন কবি,শিল্পীও বটে। তার আয় রোজগারের একমাত্র বাহন ছিল একটি ভ্যানগাড়ী। চিকিৎসা করতে গিয়ে সেই ভ্যানগাড়ীটিও বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। অসুস্থ লুকাস দাস বলেন, আমার প্রতিভা অন্যের কাছে বিলিয়ে দেওয়ার জন্য বহু দপ্তরে ঘুরেছি, আমাকে তুচ্ছ ভেবে কেহ বিষয়টি আমলে নেয়নি। দীর্ঘদিন ধরে আমি মরণব্যাধি হেপাটাইটিস বি রোগে ভুগছি। আমার সব সহায় সম্বল শেষ করেও সুস্থ্য হতে পারিনি। বর্তমানে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ডা. প্রিন্স আলফ্রেড সিং এর চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। লুকাস দাস বলেন,আমি নিরুপায়, আমার জীবন বাঁচাতে যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করে থাকেন, আমি চির কৃতজ্ঞ থাকবো। লুকাস দাসের বিকাশ নম্বর ঃ ০১৭৮০৯১৬৮৭৭ ও ব্যাংক হিসাব নম্বর ঃ সোনালী ব্যাংক লিমিটেড, আটোয়ারী শাখা,পঞ্চগড়, সঞ্চয়ী হিসাব নম্বর : ১৯০২৬০১০১০৭৩৫।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।