বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জমি জালিয়াতির অভিযোগে তিন জনের নামে আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে জমি জালিয়াতি করে দলিল সম্পাদন করার অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অভয়নগর আমলি আদালত যশোরে ৩ জনের নাম উল্লেখ করে একটি জাল জালিয়াতি মামলা হয়েছে। অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত- গহর আলী খাঁনের ছেলে মোঃ বাবর আলী খাঁন বাদি হয়ে মামলাটি করেছেন। মামলার আসামি হলেন, একই এলাকার মৃত- নূর মোহাম্মদ খাঁন এর ছেলে মোঃ মোজাম খাঁন(৭০), আজম খাঁন(৬২), মোঃ মোফাজ্জেল হোসেন খাঁন(৫০)। মামলা সূত্রে জানা যায়, জমির মালিক  এসএ রেকর্ডে বাদির পিতার নামে থাকায় ১৯৬৭ সালে আসামিরা একটি জাল দলিল সৃষ্টি করেছেন, যে দলিল বাদির পিতা লিখে দেন নাই। এমনকি ঐ দলিল যে সালে করা হয়েছে সে সময় ৩ নং আসামির জন্মই হয়নি, ২ নং আসামির বয়স ৭ বছর হলেও ঐ দলিলে পূর্ণ বয়স উল্লেখ থাকায় এবং দলিলে খতিয়ানের সাথে দাগের মিল না থাকায় বাদি নিশ্চিত হয় যে ঐ জমির দলিল জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা। যা বাদির পিতা জমি  বিক্রি বা দলিল করে দেন নাই। যে কারণে বাদি বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের স্বার্থে তিনজনের নামে মামলা করেছেন যার নং সি আর ০৩/২৩, ধারা ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দঃ বিঃ। বিজ্ঞ আদালত আগামী ১৪ মার্চ ২০২৩ তারিখের মধ্যে সিআইডি যশোরকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।