বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শিক্ষার অন্যতম আলোর দিশারী শিক্ষক আব্দুল কাদের এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

খাগড়াছড়ির রামগড় সরকারি  উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল কাদের এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০জানুয়ারি) সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) নুরুল হক গাজীর সভাপতিত্বে  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা মমতা আফরিন,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু কাউসার।এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নিজাম উদ্দীন লাভলু সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। পরে দেশ, জাতি ও প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য ১৯৯২ সালের ১৩ এপ্রিল আলোর দিশারী হয়ে এক সময়ের প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় যোগদান করেন।দীর্ঘ শিক্ষকতা জীবনে রামগড়ের সাধারণ শিক্ষার্থীদের আলোর মুখ দেখাতে অক্লান্ত শ্রম দিয়ে গেছেন।২০১৮ সালের ১অক্টোবর থেকে অবসরে যাওয়ার আগের দিন পর্যন্ত তিনি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।