বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

“ এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ৭০ তম কুষ্ঠ দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর। কুষ্ঠ রোগের কুফল এবং এর থেকে পরিত্রাণ পেতে করণীয়, কুষ্ঠ রোগ চেনার উপায় সহ প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ শামসুল হুদা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সানোয়ার হুদা সাধন, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান প্রমুখ। সভাপতির বক্তব্যে ডা. হুমায়ুন কবীর বলেন, বিশ্বব্যাপি কুষ্ঠ রোগীদের সামাজিক,শারীরিক,মানবিক এবং অন্যান্য অধিকার সমুহ নিশ্চিত করণই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য। সভায় কুষ্ঠ রোগী শনাক্ত সহ চিকিৎসা দেওয়ার তথ্য তুলে ধরা হয়। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল এর কর্মীবৃন্দ, আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।