বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সৌদিআরবে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

দীর্ঘদিন হত্যা মামলায় আত্মগোপনে থেকে কৌশলে পালিয়ে সৌদি আরবে যাওয়ার সময় এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে জেলার মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যরা।

রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, গ্রেপ্তারকৃত তামিম মীর (২১) মুলাদীর বোয়ালিয়া গ্রামের খোরশেদ আলম মীরের ছেলে। নারায়নগঞ্জের সদর উপজেলার চরবক্তাবলী ইউনিয়নের লহ্মীনগর গ্রামের পিয়ার আলীর ছেলে নুরুল আমিন হত্যা মামলায় তামিম অন্যতম আসামি। মামলার পর থেকে আত্মগোপনে থাকা তামিম কৌশলে পালিয়ে ২৭ জানুয়ারি রাতে সৌদিআরব যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকার বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তারের পর তামিম মীর ওই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) শেষকার্যদিবসে তামিম মীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গতবছরের ১০ অক্টোবর নুরুল আমিন তার চাচাতো ভাই কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলম মীরের মুলাদীর বাড়িতে বেড়াতে আসেন। সেখানে বসে ব্যাবসায়িক দ্বন্ধে কামরুল ইসলাম তার শ্যালক তামিম মীরকে সাথে নিয়ে নুরুল আমিনকে হত্যা করে লাশ আড়িয়াল খা নদীতে ফেলে দেয়। ঘটনার পর পরই কামরুল সিঙ্গাপুরে পালিয়ে যায়। দুইদিন পর ১২ অক্টোবর আড়িয়াল খা নদীতে নুরুল আমিনের লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। ওই ঘটনায় ১৮ অক্টোবর খোরশেদ আলম মীরকে গ্রেপ্তারের পর তিনি এ হত্যাকান্ডের সাথে তার মেয়ে জামাতা ও ছেলে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।