বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২২ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১০ ভোট পেয়ে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী মো. আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট ১৮৫। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ ২য় বারের মতো ১৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মো. জাহাঙ্গীর হোসেন ১২১ ও মো. হারুন আর-রশিদ এর প্রাপ্ত ভোট ৭৯। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মো. কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মো. আরশেদ আলী, অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।