বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

কিডনী রোগে আক্রান্ত নুর আলম বাঁচতে চায়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

দীর্ঘদিন থেকে কিডনী রোগে আক্রান্ত নুর আলম সরদার উন্নত চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। কিন্তু অর্থাভাবে তার অসহায় পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। ইতোমধ্যে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ত্র খুঁইয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন নুর আলম। উন্নত চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ্য হয়ে বেঁচে থাকার জন্য অসহায় নুর আলম দেশ ও বিদেশের মহানুভব ব্যক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক সাহায্যের জন্য হাত পেতেছেন।

বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড বানিয়াশুরী গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে নুর আলম সরদার। পেশায় ছিলেন একজন ভ্যানচালক। কয়েক বছর পূর্বে হঠাত করে অসুস্থ্য হবার পর তিনি চিকিৎসকের কাছে যান। অনেক পরীক্ষা নিরিক্ষার পর তার কিডনীতে সমস্যা ধরা পরে। চিকিৎসকের পরামর্শে চলতে থাকে তার চিকিৎসা। কয়েক মাস পূর্বে নুর আলমের প্রসাব বন্ধ হয়ে যায়। এরপর ডায়োলসিসের মাধ্যমে চলে তার চিকিৎসা। প্রতি সপ্তাহে তাকে দুইবার ডায়োলসিস করাতে হয়। এতে প্রতিবারে তার দুই হাজার টাকা অর্থাৎ মাসে ১৬ হাজার টাকা ব্যয় হয়। এতোদিন দরিদ্র পরিবারের সহায় সম্ভল খুঁইয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় চলে নুর আলমের চিকিৎসা। সর্বস্ত্র খুঁইয়ে পুরোপুরি নিঃস্ব হওয়া নুর আলমের অর্থাভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া সে (নুর আলম) এখন মৃত্যুর প্রহর গুনছেন। তাই শেষ সময়ে এসে উন্নত চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ্য হয়ে বেঁচে থাকার জন্য অসহায় নুর আলম দেশ ও বিদেশের মহানুভব ব্যক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক সাহায্যের জন্য হাত পেতেছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা: মোঃ নুর আলম সরদার, সঞ্চয়ী হিসাব নং ০২০০০১৭৫৭৫৭০২, অগ্রনী ব্যাংক গৌরনদী শাখা, বরিশাল। মোবাইল নম্বর: ০১৭৯০-৮৩৫৪৩৪ (বিকাশ)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।