বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

দুই সহদরকে পিটিয়ে আহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

নির্মাণাধীন মাটির রাস্তা নিয়ে বিরোধের জেরধরে মেহেদী হাসান ও তাওহীদুল ইসলাম নামের দুই সহদরকে পিটিয়ে গুরুত্বর আহত করে অবরুদ্ধ করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আহতদের মা মাসুদা বেগম হামলাকারী আট জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের। অভিযোগে জানা গেছে, ২৫ জানুয়ারি দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদা বেগমের বসতবাড়ির সামনে জমির মধ্য দিয়ে মাটির রাস্তা নির্মানের জন্য ভেক্যু মেশিন নিয়ে আসে। এসময় জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণ না করে একপাশর্^ দিয়ে রাস্তা নির্মাণের জন্য ইউপি সদস্যকে অনুরোধ করে মেহেদী ও তাওহীদুল। ইউপি সদস্যর অনুপস্থিতিতে একই বাড়ির ডালিম আকন ও ভেক্যু চালক মাসুদা বেগমদের জমির মধ্যদিয়ে রাস্তা নির্মান করে জমির ব্যাপক ক্ষতি করে। এনিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে ডালিম তার সহযোগি জিহাদ ফকির, তুষার ফকির, ইলিয়াস, খলিল আকনসহ অন্যান্যরা মেহেদী ও তাওহীদুলকে পিটিয়ে গুরুত্বর আহত করে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে ৯৯৯ নাম্বারে ফোন করার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।