বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
নাগরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষাক্রম ২০২৩ সংস্কার,বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে বৃহস্পতিবার ২৬  জানুয়ারি, ২০২৩ বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,নাগরপুর উপজেলা সভাপতি এম.এম.হাসান জামিল জাফরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাঃ রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক এস এম জাহিদ হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম, নাগরপুর বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম  মাওলানা রফিকুল ইসলাম আমিনী, নাগরপুর সরকারি  কলেজ মসজিদ এর ইমাম ও খতিব মুফতি সাদিক আহমেদ রাব্বানী।
এসময় আরও উপস্থিত ছিলেন,মুফতি শহিদুর ইসলম সিরাজী(সাংবাদিক),ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,নাগরপুর এর সাবেক সভাপতি হাঃ আল হেলাল, মুফতী মুহাঃ আঃ হাদী ও যুব আন্দোলনের নেতা আল আমিন সিরাজী প্রমুখ।
মানববন্ধন শেষে  উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা নেত্ববৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।