বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে খেজুর গাছ বিলুপ্তির পথে, রসের দেখা মেলেনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলায়  শীতের সকালে একযুগ আগেও চোখে পড়তো খেজুর গাছ। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার দৃশ্য ও গাছির ব্যস্ততা। বিলুপ্ত হতে চলেছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা গাছিদের পেশা। এখন আর তেমন চোখে পড়ে না খেজুর গাছ। একযুগ আগেও বিভিন্ন গ্রামের মেঠো পথ ধরে হাটলেই চোঁখে পড়তো সারি সারি খেজুর গাছ। এলাকার প্রায় প্রতিটি গ্রামে বা মহল্লায় গাছিদের দেখা যেত খেজুর গাছের মাথার দিকে বিশেষ কায়দায় কান্ড ছেটে হাড়ি পাততে। শীতের সকালে গাছিরা খেজুর রসের হাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। কিছু কিছু এলাকায় খেজুর গাছ দেখা যায় সেগুলো দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। শীতের সকালে রোদে বসে খেজুরের রস এবং মুড়ি খাওয়া ছিল গ্রামের একটি রেওয়াজ ও ঐতিহ্য। এখন খেঁজুর রসের স্বাদ সবার ভাগ্যে জোটে না। উপজেলার পুড়াখালী গ্রামের আলাউদ্দিন বলেন, খেজুরের রস পাওয়া বড়ই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বেশ কয়েকবছর খেজুর রসের দেখা পেলাম না। বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য খেজুর গাছ ও দেখা দিয়েছে রসের সংকট। ধোপাদী গ্রামের শফিকুল ইসলাম বলেন, ছোট বেলা থেকে এখনো কাঁচা রসের পায়েস খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। শীত মৌসুমে সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খেজুরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা কর্মদক্ষতা বাড়াতে সহায়ক। খেজুর গাছের এই সঙ্কট নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বেশি বেশি করে খেজুর বীজ রোপন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।