বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কমিটি অনুমোদন; সভাপতি আনোয়ার, সম্পাদক বাবু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
জাতীয় সাংবাদিক সংস্থা ১৭ সদস্য বিশিষ্ট নাগরপুর ইউনিটের নির্বাহী কমিটি (২০২৩-২০২৪) অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ইউনিট। এতে সভাপতি পদে এস এম আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু, সিনিয়র সহ সভাপতি মোঃ আল মামুন রাজু, সহ সভাপতি কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক বাবু, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত হোসেন, সম্মানিত সদস্য হিসেবে আছেন ডা. এম এ মান্নান(দৈনিক সংগ্রাম,সাপ্তাহিক চলনবিলের আলো), গোপাল সরকার, রাকিবুল হাসান, এস টি সানি ও মোঃ আজাদ মিয়া
 বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি মাছুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক অলক কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক সুলতান কবির এর যৌথ স্বাক্ষরে ১ বছর মেয়াদী এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সুশীল সমাজ বলছে, এতে দীর্ঘ দিনের সংগঠন ছাড়া প্রকৃত সাংবাদিকদের আশ্রয়স্থল হিসেবে আবির্ভাব হয়েছে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা।
নবনির্বাচিত সভাপতি এস এম আনোয়ার বলেন, সাংবাদিকতার সঠিক চর্চা ও বিকাশ করতেই আমাদের এই সংগঠন। আমরা নাগরপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে চাই। একই সাথে সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিক হিসেবে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো। আমাদের এই সংগঠন নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।