বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে অভয়নগরে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবিতে যশোরের অভয়নগরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের সামনে মাদরাসা ছাত্ররা এ মানববন্ধনে অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়েজ গাজী, অভয়নগর উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম, সহ-সভাপতি তাওহিদুল ইসলাম ও সাবেক সভাপতি আশরাফুল ইসলাম। এসময় ২০২৩ শিক্ষাক্রমে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জািড়তদের তদন্তপূর্বক শস্তির দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের হুশিয়ারী প্রদান করেন তারা। মানববন্ধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।