বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলা ইমাম সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে “সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহীদ সামসউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, প্রধান শিক্ষক মো. কেতাব আলী, নাগরপুর উপজেলার ইমাম কমিটির সভাপতি মাও. আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলার সুপারভাইজার মো. রবিউল আলম প্রমুখ।
এসময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্য ও মসজিদের ইমামসহ গণ্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।