বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইএসডিও’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র সহযোগিতায় সহস্রাধীক অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে ও সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও অতি দরিদ্র সহস্রাধীক নারী-পুরুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইএসডিও’র দেবীগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ হাসান আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি বলেন,অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা ভেবে, অসহায় মানুষের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা নিয়ে ইএসডিও শীতবস্ত্র সহ আজ আটোয়ারীর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি এই বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান সহ তার পরিবারের প্রতি। এসময় আরো উপস্থিত ছিলেন, ইএসডিও’র তেঁতুলিয়া উপজেলা এরিয়া ম্যানেজার নগেন্দ্রনাথ রায়, ইএসডিও আটোয়ারী উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম,ইএসডিও’র উন্নয়ন কর্মীগণ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে উপকারভোগীদের কাছে ইএসডিও’র নির্বাহী পরিচালকের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।