বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠনের কম্বল  বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
ঠাকুগাঁওয়ের হরিপুরে মাদ্রাসা ও এতিমখানার অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল  বিতরণ করেন “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন”। বকুয়া দাখিল মাদ্রাসায় ও বকুয়া রাজিউর রহমান রাজু চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বকুয়া দাখিল মাদ্রাসার সুপার  সাইফুল ইসলাম, মজিবুর রহমান মন্টু চৌধুরী,  সংগঠনের অন্যতম সদস্য শেখ রাসেল,সদস্য দবিরুল ইসলাম, মাহির ফয়সাল মুন্না, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানা বলেন, “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন ” অসহায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে। লেখা পড়া  চালিয়ে যেতে কোন ছাত্রছাত্রীর অসুবিধা হলে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সেই শিক্ষা অর্জন কর যে শিক্ষার মাধ্যমে তোমাদের নৈতিকতা ও মূল্যবোধের উন্নতি ঘটে এবং যা তোমার পিতা-মাতা, পরিবার ও সমাজের জন্য কল্যাণকর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।