বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সরস্বতী পুজা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভেগাই হালদার এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় হল রুমে প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের জীবনীর উপর বক্তব্য রাখেন বিদ্যালয় সভাপতি আবু সালেহ মো. লিটন। এর আগে ভোরে বিদ্যালয় প্রাঙ্গনে ভেগাই হালদারের সমাধি মন্দিরে মঙ্গলা চরণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিক পালনের অনুষ্ঠান শুরু হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ফজজুল হক, বিদ্যালয়ের সদস্য ও আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম পাইক, ভেগাই হালদারের নাতি অবনী হালদারসহ শিক্ষক মন্ডলী ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।