বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শীতার্তদের মাঝে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। “ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানকে সামনে রেখে বুধবার ( ২৫ জানুয়ারি) বিকেলে আটোয়ারী থানা চত্বরে এসোসিয়েশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা পিপিএম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এস.এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ উপকারভোগীগণ। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার চার শতাধীক নারী-পুরুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানান আটোয়ারীর সুধি সমাজ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।