বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বাহারি পিঠার সমারোহে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখার আয়োজনে বাহারি পিঠার সমারোহে ‘প্রতিবেশী সমাবেশ-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নওয়াপাড়া বাজারে এলবি টাওয়ারের ২য় তলায় ব্যাংকের ভেতরে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওয়াপাড়া শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া ইনস্টিটিউটের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন সরদার, গ্রাহক মীর আহমেদ হোসেন মন্টু, রেজাউল ইসলাম মনি, মশিউর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য ডিআর আনিস, জাকির হোসেন হৃদয়, তাওহীদ হাসান ওসামাসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি মিজানুর রহমান জানান, লোকজ সাংস্কৃতির সঙ্গে পরিচিতি ঘটানো এবং আইএফআইসি ব্যাংকের গ্রাহক পরিচিতি করার লক্ষে এ প্রতিবেশী সমাবেশের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।