বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

খাগড়াছড়ির রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিলের আলোচনা সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ২নং পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হারুন অর রশিদ,মোহাম্মদ জাহেদুল ইসলাম,খন্দকার আসাদুজ্জামান ও নুরুল হক গাজী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।প্রধান অতিথি থেকে বার্ষিক মিলাদ মাহফিলে আলোচনা করেন রামগড় থানা মসজিদের প্রধান খতিব মাওলানা কামরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুর-এ-তাহির আরাবি,হামদে বারী তায়ালা পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাত আমিন জিসান ও নাতে রাসূল পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাগ্নিক দেব রায়।

অনুষ্ঠানে বক্তরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।শিক্ষার্থীদের বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলতে নির্দেশ দেন।ভালো ফলাফল করে বিদ্যালয় এর নাম উজ্জ্বল করার জন্য তারা পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।এবং শিক্ষার্থীদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন ।

বার্ষিক মিলাদ মাহফিল শেষে প্রায় ৮০০শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।