বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সামাজিক সমস্যা নিরসনে আলেম সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা কার্যালয়ের আয়োজনে “ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে” আলেম সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৫ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৬ ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি,সন্ত্রাস ,জঙ্গিবাদ, মাদক, যৌতুক প্রথা, বাল্য বিবাহ সহ সামাজিক সমস্যা নিরসনে আলেম সমাজের করণীয় সম্পর্কে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বাল্য বিবাহ ও মাদকের কুফল সহ সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার এসআই সম্রাট খান, ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের মাস্টার ট্রেইনার আলহাজ¦ মুফতি মাওলানা আব্দুস সামাদ, ইফা জেলা ফিল্ড অফিসার আলী আজগর প্রমুখ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।