বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সৎ মায়ের নির্যাতনে পুত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

খাবার চাইতেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরের শরীরে গরম পানি ঢেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। নিহত কিশোর মো. সাইদুল ইসলাম (১৪) জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের জেলে নুরু মীরার ছেলে।

বুধবার তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের ভাই সিদ্দিক মীরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তার ভাই সাইদুলকে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এর আগে গত ২৩ জানুয়ারি তার সৎ মা ফাহিমা বেগম ভাই সাইদুলের শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীর ঝলসে গেলেও তাকে চিকিৎসা করাতে দেওয়া হয়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, জন্ম থেকেই সাইদুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিছানায় শুয়ে থাকতো। একবছর আগে মা মারা যাওয়ার পর ছয় মাস আগে তার বাবা ফাহিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। হিজলা থানার ওসি ইউনুস মিঞা বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।