মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রণোদনা প্যাকেজের আওতায় পোশাক শ্রমিকরা বেতন পেতে শুরু করেছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজের আওতায় তৈরি পোশাকখাতের শ্রমিকরা এপ্রিল মাসের বেতন পেতে শুরু করেছে। রফতানিমূখী তৈরি পোশাক কারখানার আবেদনের প্রেক্ষিতে ব্যাংকগুলো বেশ কয়েক দিন আগে থেকেই সহজ শর্তের এই ঋণ বিতরণ শুরু করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এম সিরাজুল ইসলাম জানান, বাণিজ্যিক ব্যাংকের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড় করেছে। তিনি বলেন, ‘আমরা প্রথম ধাপে ২ হাজার কোটি টাকা ছাড় করেছি।

 

ব্যাংকগুলোর চাহিদা মোতাবেক এটি দেয়া হচ্ছে।’ রফতানিমূখী পোশাক করাখানার শ্রমিকদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার এই প্রনোদনা প্যাকেজ ঘোষণা করে। রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পেয়ে গেছে। বাকী কারখানাগুলো খুব শীঘ্রই বেতন পরিশোধ করবে বলে তিনি জানান।

 

তিনি বলেন, প্রনোদনা প্যাকেজের আওতায় ঋণের আবেদন করার জন্য মোট ১৬৫০টি কারখানাকে বিজিএমইএ সনদ প্রদান করেছে। এই বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া হচ্ছে। ৩০ লাখ শ্রমিকের মোবাইল ব্যাংক একাউন্ট আছে বলে তিনি জানান। উৎপাদনের ন্যুনতম ৮০ শতাংশ পণ্য রফতানি করছে এমন সচল প্রতিষ্ঠান এই প্যাকেজের আওতায় সুদবিহীন সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ নিতে পারবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।