বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পত্রদূত পত্রিকার সম্পাদকদ্বয়কে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
সাতক্ষীরা জেলা  জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাতক্ষীরার পাঠক প্রিয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদকদ্বয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় পত্রদূত পত্রিকার নিজস্ব কার্যালয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি এবং উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
 এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা  জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি ও পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিকএস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক এবং দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা  জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ন সম্পাদক ও দৈনিক পত্রদূত পত্রিকার চিফ রিপোর্টার মোঃ আব্দুস সামাদ, কার্যকরী সদস্য ও  দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার ব্যুরো চিফ শেখ রেজাউল ইসলাম বাবলু, কার্যকরী সদস্য  ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, কার্যকরী সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সদস্য দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আযম খান মামুন, দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দি ডেইলি মরর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন,
 চলনবিলের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, নিউ এজ পত্রিকার মোঃ আতিকুজ্জামান ও মোঃ লাল্টু হোসেন সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।