অভয়নগরে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার আকিজ সিটিতে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ মাহমুদুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও উইং কমান্ডার (অবঃ) বেনজির আলী মোঘল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমানসহ শিক্ষকমন্ডলীসহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শণ করেন। এ মেলায় ছাত্র ছাত্রীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ের উপর ২৫টি স্টল দেওয়া হয়।
বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩