বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে স্পিনিং কারখানায় আগুন পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটর আগুন থেকে একটি স্পিনিং মিলের পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন আল-হিকমা স্পিনিং মিলস্ লিঃ ঐ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাগর (১৯) নামের এক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার তুলা পুড়ে গেছে এবং পানিতে ভিজে অনেক তুলা নষ্ট হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয় ফয়ার এক্সটিংগুইশারর গ্যাস ও আগুনের তাপে সাগর নামে এক শ্রমিক আহত হয়েছেন। সে যশোর সদর উপজলার বসুন্দিয়া ইউনিয়নের ঘাপরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আল-হিকমা স্পিনিং মিলের ম্যানেজার কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ টন তুলা পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। যার মূল্য আনু ১৫ লাখ টাকা। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। শ্রমিক আহতর বিষয়টি তিনি এড়িয়ে যান। এবিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মেজবাহ ফকির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থানে আমরা পৌঁছায় এবং আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।  আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।