বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার দিনব্যাপি অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীর কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ২জন করে ছাত্র এবং ২জন করে ছাত্রীসহ মোট ১০জন শিক্ষার্থীসহ ৩২টি ইভেন্টে সর্বমোট মোট ৩২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন, সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অ্যাথলেটিকস প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।