বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের বিদ্যাপীঠের ১৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে অধ্যয়ন করা বিদ্যাপীঠ, বরিশালের আগৈলঝাড়া উপজেলার ১৩০ বছরের ঐতিহ্যবাহী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

পরে বিদ্যালয় চত্তরে প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, মতিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল হোনে টিটু প্রমুখ।

প্রসংগত, ১৮৯৩ সনের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকুরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হিসেবে অধ্যয়ন করেছিলেন এবং দেশ বিদেশের অনেক গুণী ব্যক্তিত্ব এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।