বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে  আওয়ামী লীগের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগের  উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আনিসুর রহমান আনিস,  যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.খালিদ হোসেন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন গ্রাম গঞ্জে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের আরো সজাগ থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।