বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

১০ দফা ও বিদ্যুতের মূল্যে কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা ও বিদ্যুতের মূল্যে কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরে থানা নওয়াপাড়া পৌর বিএনপি’র আয়োজনে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে নওয়াপাড়া বাজার বিএপিন কার্যালয়ে নওয়াপাড়া পৌর বিএনপি’র আহবায়ক আবু নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা বলেন, ১০ দফা দাবি আদায়সহ বিদ্যুতের মূল্যে কামাতে হবে। নিজেদের ক্ষুদ্রস্বার্থ পরিত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং এ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, যশোর জেলা মহিলাদলের  সভানেত্রী রাশিদা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,অভয়নগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গোলাম হায়েদার ডাব্লু, মশিয়ার রহমান মশি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মাহামুদুল হাসান লিপু, এফ এম গিয়াস উদ্দিন, নওয়াব আলী,এস এম মুজিবর রহমান, মাসুদ রানা, আসাদুল্লাহ আসাদ জিএম বাচ্চু, কামাল হোসেন, বাকিউদ্দিজ্জামান রানা, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম মান্নু, মাসুদ পারভেজ সাথী, সম্রাাট হোসেন, আলতাফ হোসেন, ইকবাল সরদারসহ অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চলনা করেন বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি। অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।