বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে রোটারিয়ারন আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার চলিশিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম থেকে ৯ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীকে এসব সামগ্রী দেওয়া হয়।  গতকাল শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমাজসেবক শহিদুল ইসলাম সরদার। প্রধান অতিথি ছিলেন, চলিশিয়া গ্রামের কৃতি সন্তান কুষ্টিয়া স্পেশাল জজ আদালতের জেলা জজ মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানের আয়োজক স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বিশ্বাস, মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস, প্রধান শিক্ষক এম এম মোসতাক আহমেদ, নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম এম সমির উদ্দীন, রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আশরাফ হোসেন প্রিন্স, কাজী ইয়া হান্নান, অভিভাবক সদস্য শাহাদাত হোসেন। জানা গেছে, রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ এবং স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল ও খাবার দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।