বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শীতার্তদের মাঝে এমপি মজাহারুল হক প্রধানের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি। শনিবার ( ২১ জানুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমবেত সহস্রধিক দুঃস্থ অসহায় নারী পুরুষের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় এলাকার উন্নয়ন ও দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় পৌর সভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ জাকিয়া খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।