বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ-এর গাইবান্ধা জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ৷
২১ জানুয়ারী তাদের স্বাক্ষরিত সাংগঠনিক পত্রে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির শহীদুল ইসলাম স্বপন কে আহবায়ক ও আব্দুল লতিফ আকন্দকে সদস্য সচিব ঘোষনা করা হয়। জেলার ৭ উপজেলা হতে ২ জন করে সদস্য সংযুক্ত থাকবেন আহবায়ক কমিটিতে।
এ পত্রে আরো জানা যায়, সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩(তিন) মাসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে তারিখ নির্ধারণ ও সম্মেলন সফল করতে প্রয়োজনীয় উপ-কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হলো। পরবর্তীতে প্রতিটি উপজেলা/ থানা থেকে ২(দুই) জন করে সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।