বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

কর্মসংস্থানের ব্যবস্থা করলেন জাগ্রত সিক্সটিন সংগঠন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন গাইটুলি গ্রামের নূরুল ইসলামকে আজ সকালে স্থানীয় সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন একটি মিশুক উপহার দিয়ে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।

স্থানীয় লোকদের মাধ্যমে জানা যায় নুরুল ইসলামের তিন ছেলে এক মেয়ে, ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে জীবন-যাপন করলেও তাদের বাবা-মায়ের কোনো খোঁজ-খবর রাখেন না। নূরুল ইসলাম তার স্ত্রী’কে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। শারীরিক অসুস্থতার জন্য ভারী কাজ করতে পারেন না। তাই একটি মিশুক চেয়ে জাগ্রত সিক্সটিন সংগঠনের সভাপতি বরাবর আবেদন করেন, মিশুক চালিয়ে হয়তো দুবেলা দুমুঠো ডাল-ভাত খেতে পারবেন এই আশায়।

জাগ্রত সিক্সটিন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাশেদুল আলম রাশেদ বলেন, নুরুল ইসলাম আমাদের এলাকার বাসিন্দা তিনি দীর্ঘদিন যাবত খুবই কষ্টে জীবন-যাপন করছে। জাগ্রত সিক্সটিন সংগঠন নিরক্ষর এবং দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করছে। জাগ্রত সিক্সটিন সংগঠন এর অটো রিকশা (মিশুক) প্রকল্প আছে। নূরুল ইসলাম এর কথা বিবেচনা করে জাগ্রত সিক্সটিন সংগঠনের সকল সদস্যদের সহায়তায় তাকে একটি মিশুক উপহার দেওয়া হয়েছে। আশা করি এখন নুরুল ইসলাম নিজের চেষ্টায় তার কষ্ট কিছুটা হলেও লাগব করতে সক্ষম হবেন।

উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মোল্লা,জহিরুল ইসলাম ভূঁইয়া,আক্তার ভূঁইয়া,আরিফ মোল্লা,সাইদুল মোল্লা,আমজাদ, সোহেল ভূঁইয়া,ইসহাক সরকার, রিমন ভূঁইয়া,ফয়েজ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।