বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়-ফেনী মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক জন নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

খাগড়াছড়ির রামগড়-ফেনী মহাসড়কে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাসির(২২)নামের একজন নিহত এবং জাহিদুল ইসলাম নামের একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফটিকছড়ির ভুজপুর থানার চিকনছড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাসির চট্টগ্রামের ভুজপুর থানার দাতমারা এলাকার আবুল হোসেনের ছেলে।অপরদিকে আহত জাহিদুল ইসলাম একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শী কয়েকজন জানান,মোটর সাইকেল আরোহী নাসির ও জাহিদুল হেয়াকো থেকে মোটর সাইকেলে রামগড় যাচ্ছিলেন।অপরদিকে রামগড় থেকে বারৈয়ারহাটগামী একটি অজ্ঞাত ট্রাকের সাথে রামগড় ফেনী সড়কের চিকনছড়ি বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়।আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মোহাম্মদ নাসিরকে মৃত ঘোষনা করে এবং আহত জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান,লাশ পার্শ্ববর্তী ভুজপুর থানায় নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।