বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্তসহ ৫ দফা দাবিতে পাবনার দুবলিয়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা। অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে পাবনা সদর উপজেলার বহুল আলোচিত সমালোচিত বিদ্যালয়টির প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের নানা অনিয়ম ও দুর্নীতি ইতোমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে। প্রধান শিক্ষক ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এছাড়াও রাজনৈতিক প্রভাবের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে সেখানে ম্যানেজিং কমিটির নির্বাচনও হয় না।
তারা আরও বলেন, বিদ্যালয়ের মালিকানাধীন দুটি দোকান বিক্রি করে ৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক, যা প্রমাণিত। কিন্তু তার এমন সব দুর্নীতি প্রতিবাদ করায় শিক্ষকদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সেই হয়রানির অংশ হিসেবে সিনিয়র শিক্ষক মো. আব্দুল হক স্যারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, যা সম্পূর্ণ প্রতিহিংসামূলক।
শিক্ষার্থীরা বলেন, আমাদের নিয়মিত ক্লাস হয়‌ না। আশপাশের স্কুলে বছরের শুরু থেকেই ক্লাস শুরু হলেও আমাদের এখানে হয়নি। আমাদের কথা শিক্ষকরা কর্ণপাত করেন না। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। এভাবে চলতে থাকলে বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে ঠেকে যাবে। এভাবে আমাদের শিক্ষা জীবন নষ্ট করার অধিকার কারো নেই।
এসময় ৫ দফা দাবি তুলে ধরেন শিক্ষকরা। দাবিগুলো হলো- ১. সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হক স্যারের বিরুদ্ধে দেওয়া অবৈধ কারণ দর্শানোর নোটিশ বাতিল চাই, ২. তদন্ত কমিটি কর্তৃক প্রধান শিক্ষকের বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব প্রদানের নির্দেশনা বাস্তবায়ন চাই। ৩. শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার রেজুলেশনসহ নিয়মিত ভাতা প্রদানের কার্যকরী পদক্ষেপ চাই। ৪. সরকার কর্তৃক শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফি এর হিসাব চাই। এবং ৫. শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ, সুন্দর ও মানসম্মত শিক্ষার অধিকার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. আব্দুল হক, আসাব উদ্দিন, আকমল হোসেন, বাবুল কুমার কর্মকার, মোছা. সবনম মোস্তারী, গোলাপী রানি সরকার, শহিদুর রহমান, জিলাল উদ্দিন, আব্দুস শুকুর, কামাল হোসেন, সুজন আলী খান, ছাবিনা ইয়াসমিন ও জামাল হোসেনসহ বিদ্যালয়ের কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
এবিষয়ে যোগাযোগ করা হলেও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে এই মানববন্ধন সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা। সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা সম্ভব। কিন্তু শিক্ষার্থীদের উস্কানি দিয়ে, শিক্ষকদের জোর করে এবং ক্লাস ফাঁকি দিয়ে এভাবে মানববন্ধন করা সম্পূর্ণ বেআইনি ও সরকারবিরোধী। ইতোমধ্যেই মিডিয়াকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
আমি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। আমি তীলে তীলে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। কিন্তু কিছু শিক্ষক এই প্রতিষ্ঠানটিকে নষ্ট করতে চায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।