বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ার কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারসহ সারাদেশে ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন।

বুধবার সকালে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন।

বর্তমানে দেশে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা দাড়িয়েছে ১শ ৩৫টিতে। এই সেন্টারের মাধ্যমে তৃণমূলের এক-তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। ওই অনুষ্ঠানে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের কর্মকর্তারা সংযুক্ত হয়।

নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে ৪টি ও খুলনা বিভাগে ১টি রয়েছে।

প্রধানমন্ত্রী কমিউনিটি ভিশন সেন্টারগুলো উদ্বোধন করায় বিনামূল্যে রোগীরা আধুনিক ও উন্নত চোখের চিকিৎসা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, ডা. তরিকুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ সজিব, ডা. অর্নব সাহা, ডা. সাবিনা আফরোজ, ডা. শামীমা আক্তার, ডা. দীপা হালদার, আই ভিশনের দায়িত্বপ্রাপ্ত নার্স মনিকা হালদার, প্রিয়া বাড়ৈসহ প্রমুখ।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩ শত ৯০ জন ব্যক্তি বিনামূল্যে চোখের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।